সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

তাড়াশের রাজনীতিতে নতুন সমীকরণ: আলোচনায় পরিচ্ছন্ন নেতা সোলাইমান হোসেন সিহাব

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন মো. সোলাইমান হোসেন সিহাব। তিনি তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক তাড়াশ উপজেলা ছাত্রদল এবং সদ্য গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও সক্রিয় ভূমিকা রেখেছেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় সোলাইমান সিহাব ইতোমধ্যেই স্থানীয় নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার বক্তব্যে ফুটে ওঠে—১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ঐতিহাসিক ঘটনাবলি প্রামাণ্য রেফারেন্সসহ উপস্থাপন করা। রাজনৈতিক সভা-সমাবেশে তার বিশ্লেষণধর্মী ও তথ্যভিত্তিক বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করে।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজশাহীতে দেওয়া তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সাড়া ফেলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তি, তথ্য ও দৃঢ় অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, সোলাইমান সিহাব একজন ক্লিন ইমেজের নেতা। রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। বরং সবসময় সাধারণ মানুষের কল্যাণ ও অধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার থেকেছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই তার মূল পরিচয়।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল তার বক্তব্যের প্রশংসা করে বলেন, “সোলাইমান হোসেন সিহাব একজন ত্যাগী ও আদর্শবান নেতা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শকে লালন করেন এবং সেই আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
স্থানীয় রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, তার সাবলীল উপস্থাপনা, সাংগঠনিক দক্ষতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি ভবিষ্যতে তাকে তাড়াশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে। নেতাকর্মীদের প্রত্যাশা—এভাবেই তিনি দল ও জনগণের কল্যাণে সক্রিয় ভূমিকা রেখে এগিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর