মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার সন্দ্বীপের তারেক, পরিবারে শোকের মাতম ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সায়েদাবাদে ডিএনসি ইন্সপেক্টর গুলিবিদ্ধ: নতুনধারার সমবেদনা ও দ্রুত আরোগ্য কামনা সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু Ελληνικά καζίνο: Ανάλυση δημοφιλέστερων παρόχων তাড়াশে কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি তাড়াশের রাজনীতিতে নতুন সমীকরণ: আলোচনায় পরিচ্ছন্ন নেতা সোলাইমান হোসেন সিহাব থানচি–চিম্বুক সড়কের ৩৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন, স্বস্তিতে চালক–পর্যটকরা। সংসদে পেশ হবে অন্তর্বর্তী সরকারের ১৩৩,টি অধ্যাদেশই: আইনমন্ত্রী তাড়াশে মৎস্যজীবী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া মালেক মুন্সি বাজার এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান (৪৫) উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল বাতেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে এসে গুপ্ছড়া ঘাট থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মালেক মুন্সি বাজারের স্বর্ণদ্বীপ মেডিকেল এলাকার পশ্চিম প্রান্তের দিকে যাচ্ছিলেন তিনি। পথে একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে রাস্তার পাশে জমে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পেছনে বসা আবদুল হান্নান সড়কে ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সন্দ্বীপ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার জানান, লাশ বর্তমানে থানায় রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, সড়কে বালু জমে থাকা ও ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে—এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর