https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ঝিনাইদহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল বিশেষ সংবাদদাতা ঝিনাইদহঃ ঝিনাইদহে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে এবং অপর একজন আহত হয়েছেন । আজ সমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে ঝিনাইদহ যশোর মহাসড়ক নৃসিংহ পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর হলেন ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি গ্রামের শাহিনুর রহমানের ছেলে হুসাইন (১৪) এবং আহত ছেলেটি একই এলাকার মো. মিলন মিয়ার ছেলে মো. প্রান্ত (১৫)। নিহত হুসাইন যশোর একটি হেফজ খানার শিক্ষার্থী এবং আহত প্রান্ত বিষয়খালি বাজারে একটি টেইলার্সের দোকানের কর্মচারী । পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, নিহত কিশোর হুসাইনের পিতা পাশে একটি ইটভাটাতে শ্রমিকের কাজ করেন। তারা দুজন বাই সাইকেল করে বাবার জন্য সকালের খাবার নিয়ে যাচ্ছিলেন । ঝিনাইদহ যশোর মহাসড়কের কয়ারগাছি থেকে মোল্লা ইটভাটার দিকে বাইসাইকেলে করে যাচ্ছিলেন এমন অবস্থায় নৃসিংহপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খড়ি বুঝাই করা একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাক চালক। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে আঘাত করে। বাইসাইকেলে বসা হুসাইন ও প্রান্ত সড়কে ছিটকে পড়ে দ্রুতগতির ট্রাক ওই দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয়। বাইসাইকেলের পিছনে বসে থাকা প্রান্তর তেমন কোনো আঘাত পায়নি। পরবর্তীতে ঘাতক ট্রাক চালক ও ট্রাকটিকে সাধারণ জনগণ আটক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর