https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার সন্দ্বীপের তারেক, পরিবারে শোকের মাতম

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার এক প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে, বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল (ধ্বংসাবশেষ) একটি জাহাজের ওপর পড়লে একজন বাংলাদেশি নিহত ও দুইজন আহন হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার কাছে সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে যে আগুন লেগেছিল তা নেভানো হয়েছে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশির নাম আবু মহসিন মোহাম্মদ তারেক (৪৮)।
নিহত মো. তারেক (৪৮) সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো এলাকার মাওলানা বাকের বাড়ির বাসিন্দা ছিলেন । তবে নদীর তীব্র ভাঙনের ফলে ২০০৬ সালে সে সন্দ্বীপ থেকে চলে গিয়ে হালিশহর বউ বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২৭ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন তারেক। তিনি বাহরাইনের একটি ড্রাইডক বা শিপইয়ার্ডে শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার ভোরে কর্মস্থলে দায়িত্ব পালনকালে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামাতো ভাই, মাস্টার মোসাদ্দেক হোসেন জানান, হামলার সময় ডকের পাশেই যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি ছিল, যা হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশেই ধ্বংস হওয়া একটি ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ ছিটকে এসে তারেকের শরীরে আঘাত হানে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তারেকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র মেয়ে বর্তমানে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর