বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মানিকগঞ্জে বিএনপি ক্ষমতকয় আসার সাথে সাথে কালীগঙ্গার তীর কেটে অবাধে মাটি বিক্রির হিড়িক

প্রতিবেদকের নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

মোঃ ফজর আলী মানিকগঞ্জ প্রতিনিধি ঃ
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাশী, চৈল্ল্যা ও বালিবন এলাকায় দীর্ঘদিন ধরে কালীগঙ্গা নদীর পাড়ের মাটি অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি বিএনপির নেতা চক্রের বিরুদ্ধে। এতে ভাঙনঝুঁকিতে রয়েছে আশেপাশের বসতবাড়ি এবং ফসলি জমি। দীর্ঘদিন ধরে দিনে-রাতে শত শত ট্রাকে মাটি লুট হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, বছরের প্রায় পুরো সময়জুড়েই নির্দিষ্ট কিছু স্থান থেকে ট্রাক্টরের মাধ্যমে মাটি তুলে নেওয়া হয়। ফলে যাতায়াতের রাস্তাগুলোতে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং জনচলাচলে বিঘ্ন ঘটছে। কেউ বাধা দিলেও তা উপেক্ষা করে দিনের পর দিন তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় সাধারণ মানুষ চরম অসহায়ত্ব বোধ করছেন।

রবিবার (১ মার্চ) সরেজমিনে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিবন, কলাশী শিকদার বাড়ির ঘাট এবং তার উজানে খলিলের বাড়ির ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, কোনো ধরনের নিয়মনীতি বা অনুমতির তোয়াক্কা না করে প্রকাশ্য দিবালোকে নদীর পাড় কেটে সেই মাটি ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে। নদীতীর থেকে লাগাতার মাটি কাটার ফলে আশপাশের বসতভিটা ও আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভাটি কলাশী গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মোজাম্মেল হোসেন, চৈল্ল্যা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. রমজান আলী জেগে ওঠা নদী সিকস্তি ভূমি থেকে নিজস্ব ট্রাক্টরের মাধ্যমে ক্রমাগতভাবে মাটি বাণিজ্য করছেন। এলাকাবাসী বাধা দিলেও তারা মানছেন না।

স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার কিছু দুর্বৃত্ত নদী পাড়ের মাটি বাণিজ্যে লিপ্ত হয়। দিনরাত মাটিবাহী ট্রাক্টর চলাচল করায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িঘর ধুলাবালিতে ভরে যায়। মাটি কাটা বন্ধের জন্য আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন জানান, বর্ষা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার কিছু দুর্বৃত্ত নদী পাড়ের মাটি বাণিজ্যে লিপ্ত হয়। দিনরাত মাটিবাহী ট্রাক্টর চলাচল করায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িঘর ধুলাবালিতে ভরে যায়। মাটি কাটা বন্ধের জন্য আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর