https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রতিবেদকের নাম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঃ দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো, স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুিত দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
এ সময় তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মন্জুরল আলমের নেতৃত্বে গ্যাস সিলিন্ডার ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা নিভানোর মহড়া প্রদশিত হয়।
এর পর উপজেলা পরিষদ শোভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মন্জুরুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, দুর্যোগ মানুষের জীবনে একটি জটিল সমস্যা। দুর্যোগ মোকাবেলা করেই আমাদের জীবন জাপান করতে হবে। এর জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। সকলের সহযোগিতায় তাড়াশ উপজেলায় মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবন ধারনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করাই আমাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর