বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

তাড়াশে আগুনে ৬ টি বসত ঘর পুড়ে ছাই

প্রতিবেদকের নাম / ২৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিজেস্ব প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের লাগা আগুনে ৬ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে।
শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের লাগা আগুনে ওই গ্রামের এলাহি, সানাউল্লাহ, বাদশা, মানিক, খায়রুল ও নুর জাহান বেগমের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বসত ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকা পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল ১০ টার দিকে এলাহির ঘরের এক কোনায় আগুন জ্বলে ওঠে। মূহুর্তের মধ্যে পাশের ৬ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। লোকজন চিৎকার করলে আশে-পাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই ওই ঘরে থাকা চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড় চোপড়সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর