রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিবির মাদ্রাসার শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা।

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় বলিপাড়া ইসলামিয়া তানিমুল কুরআন এফতেদায়ি মাদ্রাসার ৬০ (ষাট) জন শিক্ষাথীর মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে আন্তরিকভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নতি কামনা করেন। তিনি বলেন, শিশুদের কল্যাণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব, এবং বিজিবি সব সময়ই জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

মিষ্টি বিতরণ শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই কার্যক্রমের মাধ্যমে পবিত্র ঈদের আনন্দ শিশুদের সাথে ভাগাভাগি করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানের বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি সহ অন্যান্য সদসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন । পরিশেষে, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্ট মহলের অভিমত অনুযায়ী, এ ধরনের মানবিক কার্যক্রম বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর