https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকি: ডেমরা থানায় জিডি

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ঢাকা, ৩১ মার্চ ২০২৬:
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট মহল থেকে অব্যাহত হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব হুমকির প্রেক্ষিতে গতকাল সোমবার (৩০ মার্চ) স্থানীয় ডেমরা থানায় অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, বিগত দুই দশক ধরে যাত্রী নিরাপত্তা, ভোগান্তি ও দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে আসছেন যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে পরিবহন মাফিয়াদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রীর নির্দেশে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং তাঁকে কারাগারেও পাঠানো হয়।
নতুন সরকার গঠনের পরও যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সাম্প্রতিক ঈদুল ফিতরে বাড়তি ভাড়া আদায় এবং ঈদের পরবর্তী সড়ক দুর্ঘটনা বিষয়ক দুটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এরপর থেকেই বিভিন্ন পরিবহন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া শুরু হয়।
বিশেষ করে গতকাল ৩০ মার্চ সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে তাঁর এলাকায় অবাঞ্ছিত কিছু লোকজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তাঁর অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে অজ্ঞাত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে এবং স্থানীয়দের কাছে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে খোঁজখবর নিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে মোঃ মোজাম্মেল হক চৌধুরী ডেমরা থানায় জিডি করেন।
একটি অনলাইন ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাঁর জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর