বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

“নিরাপত্তাহীনতায় বাড়িছাড়া স্বজনরা, বানারীপাড়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ”

প্রতিবেদকের নাম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ার কাঠি গ্রামে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ সজল হোসেন শাওনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেন তার চাচা, নিকটাত্মীয় এবং এলাকার সচেতন মহল।

মানববন্ধনে সজলের চাচা মোঃ মফিজুল ইসলাম মন্টু অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানের উদ্যোগ না নিয়ে সজল উল্টো মিথ্যা মামলা দায়ের করছেন এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন।
তিনি আরও জানান, এসব হুমকি ও চাপের কারণে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে তারাসহ কয়েকজন স্বজন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত এ সমস্যার সুষ্ঠু সমাধান ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত সজল হোসেন শাওনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর