শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে জরিমানা

প্রতিবেদকের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মাগুরা প্রতিনিধিঃ আলামিন ঃ বাবুখালী ইউনিয়নে
ঠাকুরেরহাট বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে এক মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (১ এপ্রিল, ২০২৬) বুধবার দুপুর ১২:৩০ ঘটিকায় বাবুখালী ইউনিয়নের ঠাকুরের হাট বাজারে এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ বাকী মোল্লা (৫০)। তিনি আড়পাড়া গ্রামের মৃত আইন উদ্দিন মোল্লার ছেলে।

​ঘটনার বিবরণ: গোপন সংবাদের ভিত্তিতে বাবুখালী পুলিশ ক্যাম্পের সহায়তায় ঠাকুরের হাট বাজারের একটি মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ওই দোকান থেকে অবৈধভাবে মজুত করা ১২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। লাইসেন্স বিহীন খোলা বাজারে এবং মুদি দোকানে অবৈধভাবে ও অধিক মূল্যে দাহ্য পদার্থ (তেল) বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত বাকী মোল্লাকে ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করেন।

​অভিযান শেষে পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়, জননিরাপত্তা রক্ষায় এবং অবৈধ দাহ্য পদার্থের কারবার রোধে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর