মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে তথ্য সংগ্রহে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সরেজমিনে দর্শনীয় স্থান পরিদর্শন

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মাগুরা প্রতিনিধিঃ আলামিন ঃ মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী বাবুখালী এলাকায় ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক তথ্য সংগ্রহে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন
মোঃ যায়েদ, কাস্টোডিয়ান, বাগেরহাট জাদুঘর, ষাটগম্বুজ মসজিদ, বাগেরহাট;মোসাঃ আইরীন পারভীন, ফিল্ড অফিসার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা এবং মহম্মদপুর উপজেলার কৃতি সন্তান
আরাফাত শাহীন (সাধারণ শিক্ষা ক্যাডার, সুপারিশপ্রাপ্ত ৪৫তম বিসিএস), রবীন্দ্র স্মৃতি জাদুঘর, দক্ষিণডিহি, ফুলতলা, খুলনা।
সম্প্রতি তারা বাবুখালী এলাকায় এসে স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং সম্ভাব্য প্রত্নসম্পদ, পুরাতন স্থাপনা ও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। প্রাচীন কিছু তৈজসপত্র ২০০ বছরের পিতল বা কাঁসার বড় গামলা, কলস, থালা এবং ছোট ছোট বাটি
এবং প্রাচীন স্থাপনা।
পরিদর্শনকালে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে এলাকার অতীত ইতিহাস, স্থাপত্য নিদর্শন ও ঐতিহ্য সম্পর্কে প্রাথমিক ধারণা নেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সাংবাদিক আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাবুখালী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম তাঁর রচিত “বাবুখালীর ইতিহাস ঐতিহ্য” গ্রন্থটি প্রতিনিধি দলের হাতে তুলে দেন। বইটি পেয়ে কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং জানান, এ ধরনের গ্রন্থ তাদের তথ্য সংগ্রহ ও গবেষণায় সহায়ক হবে।
পরবর্তীতে প্রতিনিধি দল বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীরা বাবুখালীর ঐতিহাসিক নীলকুঠি সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে, যা প্রতিনিধি দলের নজর কাড়ে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সরেজমিন তথ্য সংগ্রহ ও দর্শনীয় স্থান পরিদর্শনের মাধ্যমে ভবিষ্যতে এলাকায় প্রত্নতাত্ত্বিক সম্ভাবনা যাচাই এবং সংরক্ষণমূলক কার্যক্রম গ্রহণের পথ সুগম হবে।

স্থানীয়দের মতে, বাবুখালীর ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে এবং জাতীয় পর্যায়ে এ অঞ্চলের পরিচিতি বাড়াতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর