মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার মারুফ আলম:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৪ মে) রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আমির হোসেন সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)। তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আমির হোসেন সনেট ও সজিব রায়কে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সশস্ত্র ক্যাডার গ্রুপের সক্রিয় সদস্য।

গ্রেফতার আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে। অপরজন সজিব রায় একই থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায়ের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর