রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে হালিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ । বৃহস্পতিবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঁস্তা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আজহার আলীর ছেলে শরিফুল ইসলাম একই গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে হালিমা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করছেন। তাদের তিনটি সন্তানও রয়েছে। এরই মধ্যে স্বামী শরিফুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি নিয়ে প্রথম স্ত্রী হালিমা খাতুনের সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো। বৃহস্পতিবার সকালে হালিমা খাতুনের বড় মেয়ে সুমাইয়া খাতুন সয়নকক্ষে মায়ের লাশ দেখতে পায়। তার আত্মচিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে হালিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর