বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

গ্রাম পুলিশ / চৌকিদারদের পেশাগত দায়িত্ব পালনে কর্তব্য ও নজরদারি

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর) ঃ গ্রাম পুলিশ / চৌকিদারদের দ্বায়িত্বশীল আচরন ও উপজেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার মাধ্যমে সামাজিক অবক্ষয়, বিশৃঙ্খলা, মাদক, জুয়া সহ সমাজের সকল অন্যায়, অনিয়ম ও দূর্নীতি রুখতে যথার্থ ভূমিকা রাখতে পারে। কারন গ্রামপুলিশ / চৌকিদাররা হয় স্থানীয় / লোকাল ব্যক্তি। তারা নিজ নিজ গ্রামের সকলকেই ভালভাবে চিনে এবং জানে। নিজ গ্রামে দিনে রাতে তাদের বিচরন থাকে। কে কি করে বা কার স্বভাব কি রকম, মানে একটি ওয়ার্ডের সকলের নাড়িভুড়ি সম্পর্কে সম্ম্যখ ধারনা গ্রামপুলিশ / চৌকিদারদের থাকে। তাই গ্রামপুলিশ/ চৌকিদারীর কাজে যারা নিয়োজিত রয়েছে প্রত্যেকে প্রত্যেকের পেশাগত দায়িত্বের জায়গা থেকে শক্ত হাতে সঠিক কাজটি করলে এবং প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে সমাজের অপরাধী চিন্হিত করা এবং অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা ও সামাজিক অবক্ষয়গুলো নিরসন করা সহজ হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগন সহ ডিসি, এসপি, ইউএনও, এসি ল্যান্ড, ওসি মহোদয়দের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন এবং গ্রামপুলিশে কর্মরত সকল কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, প্রশাসনিক সহযোগিতা, নিরাপত্তা ও কড়াকড়ি নির্দেশনা প্রদান এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে জবাবদিহিতার ব্যবস্থা করাও জরুরি।

উল্লেখ্য, গ্রাম পুলিশ / চৌকিদারগনের কাজ শুধু শালিশ বিচার ও সরকারী ট্যাক্স উত্তোলন এবং ইউনিয়ন পরিষদের আওতায় বিভিন্ন বিষয়ে টাকা উত্তোলনে সীমাবদ্ধ নয়, তাদেরও সমাজ ও রাষ্ট্রের কল্যানে এবং আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ন দায়িত্ব / কর্তব্য পালনের মাধ্যমে যথেষ্ট ভূমিকা রাখা প্রয়োজন।

সরেজমিন তথ্যে উঠে আসে, গ্রামপুলিশরা মূলত সামাজিক সমস্যা ও দায়বদ্ধতা এড়িয়ে চলে এবং নিজ উদ্যোগে বা স্বপ্রনোদিত হয়ে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে আইন প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা না করে তাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়।

এমতাবস্থায়, অন্তত প্রতিমাসে অথবা ৩/৬ মাস পরপর তাদের ভাল কাজের সীকৃতি স্বরুপ এবং সমাজের অবক্ষয় রোধে প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় যথার্থ ভূমিকা রাখার অবদান হিসেবে উপজেলা প্রশাসন থেকে তাদেরও পুরস্কৃত করা বা সম্মাননা প্রদান করা ইতিবাচক। এতে তারা পেশাগত কাজে সাহসী হবে এবং উৎসাহিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর