রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সন্দ্বীপে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫

সন্দ্বীপ প্রতিনিধি, আমিনুল ইসলাম রিয়াদ:

সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার যৌথ আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায়  সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়ে  এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “একজন সিনিয়র সাংবাদিক ও সংগঠনের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা শুধু ন্যক্কারজনকই নয়, তা মুক্ত সাংবাদিকতার উপর সরাসরি আঘাত।” তাঁরা অবিলম্বে হুমকিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি এবং সঞ্চালনা করেন জাতীয় সংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোবারক হোসাইন। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবুল। সংবাদকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন   চারু মিল্লাত,  ইলিয়াছ সুমন, নওশাদ আকরাম, মাহমুদুর রহমান, এমদাদ হোসেন, জাহিদুল ইসলাম শিহাব, আমিনুল ইসলাম।  সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মতিউর রহমান,  মোহাম্মদ সাকিল খান , এআর রাশেদসহ প্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর