রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৯৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার: মারুফ আলম

সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি লিটন – লিটা (৩০) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ওসি শাহিনুর আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে শুক্রবার (১৭ মে) আসামিকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী রিয়া (২০) ও তার স্বামী সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার নাজমুলের বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন। পাশেই থাকতেন অভিযুক্ত লিটন, যার স্থায়ী ঠিকানা একই গ্রামের কলেজপাড়া (স্বর্ণকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া)। নিহত দেলোয়ার হোসেনের পুত্র লিটন এলাকায় একজন চিহ্নিত বখাটে হিসেবে পরিচিত ছিল।

অভিযোগে বলা হয়, লিটন প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলতো। গৃহবধূ তাকে পাত্তা না দিয়ে এড়িয়ে চলতেন। গত ১৪ মে ভোর ৫টার দিকে তার স্বামী নাস্তা আনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে, সে সুযোগে লিটন বাসায় ঢুকে পড়ে। গৃহবধূর চিৎকারে মুখ চেপে ধরে হুমকি দিয়ে বলে, “কোন শব্দ করলে তোকে প্রাণে মেরে ফেলব।” এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই লিটন পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গৃহবধূ নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই সিদ্ধিরগঞ্জ থানার ওসির নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে এবং ১৭ মে কদমতলী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, “আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। কোন ধর্ষণকারীকে ছাড় দেওয়া হবে না। মামলার পরপরই আমরা আসামিকে গ্রেফতার করেছি।”

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এই তৎপরতা ও সাফল্যের জন্য এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর