https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

তাড়াশে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবি মৌসুমে পাট ও তিলের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। তিনি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হযরত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী সরদার, সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক এ সহায়তা পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর