রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম জেলার দক্ষিণ সন্দ্বীপে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণ সন্দ্বীপ মাইটভাঙ্গা ইউনিয়নে একদিনে পৃথক দুটি ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের কালী কুমার বাড়ির স্বচ্ছ বণিক (৬) নামের এক শিশু পুকুরে ডুবে মারা যায়। জানা গেছে, খেলতে খেলতে পুকুরে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সে শিবের হাটের ব্যবসায়ী সুমন বণিকের ছেলে।

একইদিন শিবের হাটের পূর্ব গলির একটি ভাড়া বাসা থেকে আরজু (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে দ্বীপ কম্পিউটারে কর্মরত ছিলেন এবং ঐ বাসায় ৩-৪ বছর ধরে ভাড়া থাকতেন।

সন্দ্বীপ থানার ওসি এম কে এম সফিকুল আলম চৌধুরী জানান, “ধারণা করা হচ্ছে, আরজু স্ট্রোক করে মারা গেছেন। মরদেহের অবস্থায় মনে হচ্ছে ২-৩ দিন আগেই তার মৃত্যু হয়েছে। তিনি যে কক্ষে ছিলেন তা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সম্মতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর