রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

সন্দ্বীপে হোসাইন মেধাবৃত্তিতে আবরার রহমান আবিরের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

প্রতিবেদকের নাম / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।।
এম হোসাইন শিশু মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া এলাকার একে একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র আবরার রহমান আবির কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে (২য় স্থান) বৃত্তি অর্জন করেছে। এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় তার অসাধারণ সাফল্য সন্দ্বীপের শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আবরার রহমান আবির পূর্বে ২০২৪ সালের সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণিতে এবং শহীদ হালিম-লিয়াকত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। ধারাবাহিকভাবে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় তার এই সাফল্য ভবিষ্যতের জন্য আশার আলো জাগায়।

আবরারের পিতা মো. আবুল কালাম ন্যাশনাল ব্যাংক, সন্দ্বীপ শাখায় এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট ইনচার্জ হিসেবে কর্মরত। মা মনিরা খানম পূর্ব কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২২ সালে চট্টগ্রাম কমার্স কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

আবরার রহমান আবিরের এই অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং সন্দ্বীপবাসী সবাই গর্বিত। ভবিষ্যতেও তার এমন সফলতা অব্যাহত থাকবে বলে সবার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর