শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সন্দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে ছাই

প্রতিবেদকের নাম / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি: গত২৬ মে: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি টিনশেড ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার (২৬ মে) রাত ৭টা ৩৫ মিনিটে কাঠ ফুলিয়া গো বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া ঘরের মালিকরা হলেন—ইদ্রিস ও নিজাম উদ্দিন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফারবেজ মাহমুদ জানান, ঘটনার সময় এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অন্যদিকে, সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঈনউদ্দীন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।” তিনি আরও জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি টিনশেড ঘর, যার প্রতিটিতে আটটি কক্ষ ছিল, সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশায় পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর