রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম এর সন্দ্বীপে সাবেক আওয়ামী লীগ নেতার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রতিবেদকের নাম / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি , ৪ জুন ২০২৫:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দুর্বৃত্তদের হাতে গলা কেটে হত্যার চেষ্টার শিকার হয়েছেন সন্দ্বীপ উপজেলা সাবেক আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলালের স্ত্রী শিউলি আক্তার শিল্পী। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সোমবার (৪ জুন) দিবাগত রাত ৪টার দিকে, ফজরের নামাজের সময়, নিজ বাসভবনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত অবস্থায় শিউলি আক্তারকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

শিউলি আক্তার শিল্পী সন্দ্বীপ উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মশিউর রহমান বেলালের স্ত্রী। মশিউর রহমান বেলাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০২৩ সালের মে মাসে অনুষ্ঠিত সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেন। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম সফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তিনি বলেন, “ঘটনাস্থলের স্টোর রুমে একটি বটিতে রক্তের দাগ পাওয়া গেছে। ঘটনার সময় ঘরে অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হামলার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব অথবা ব্যক্তিগত শত্রুতার কোনো সংযোগ থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর