রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে মাটি কাটায়, ভেকু মালিকে এক লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃসিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম. নাহিদ হোসেনের নেতৃত্বে প‌রিচা‌লিত ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, তাড়াশ উপজেলার কুমারল্লু গ্রামে মাটি ব্যবসায়ী পুকুর খননের নাম করে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে রাতের অন্ধকারে ট্রাক ও ট্রলি ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশের পাশাপা‌শি রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছিল। বুধবার (১৫ অক্টোবর) খবর পেয়ে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম নাহিদ হোসেনের নেতৃত্বে দেশীগ্রাম ইউনিয়নের কুমারল্লু এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় ভেকু মেশিনটি আটক করা হয়। পরে ভেকু মালিকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম নাহিদ হোসেন বলেন, পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কাটা ও মাটি বিক্রি করার অপরাধে এক মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর