সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

প্রতিবেদকের নাম / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত এস এম শহিদ সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং পঞ্চসোনা গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পতিত সরকারের দোসরদের সহযোগিতা ও মদদ প্রদান, সন্দেহের বশে যুবদল নেতাকর্মীকে মারধর এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহনযোগ্য হয়নি। যে কারণে এস এম শহিদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়। এছাড়াও দলের সকল কার্যক্রমে তাকে অংশ নিতে নিষেধ ও দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখতে নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে এস এম শহিদ বলেন, ‘সম্প্রতি আমার বাড়িতে চুরি হয়েছে এবং রাস্তা থেকে দুইটি ট্রাকও চুরি করা হয়েছে। চোরও সনাক্ত করেছি। লোকজন তাদের ধরে এনে মারধর করেছে। এ কারণে দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর