রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯ টি পুকুর সংস্কার তাড়াশে স্বচ্ছলতা ফিরবে দরিদ্র সুফলভোগীদের

আক্কাছ ইসলাম / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগীদের ১৯ টি পুকুর সংস্কার করে জলধারা বৃদ্ধি ও মৎস্য চাষে বিশেষ সুবিধা তৈরী করে পুকুর পাড়ে বসবাস করা সুফলভোগীদের জীবন মানের উন্ননে ব্যাপক সারা ফেলেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।এতে শত শত সুফলভোগীদের আর্থিক স্বচ্ছলতা ফিরেছে বলে জানিয়েছন সচেতন মহল।
সুত্র মতে, নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় তাড়াশ উপজেলায় পুরাতন ১৯ টি পুকুর সংস্থার করা হয়েছে। পুকুর পাড়ে বসবাসরত সুফলভোগীরা পুকুর গুলোতে মাছ চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন। মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রকল্পের আওতায় দরিদ্র সুফলভোগীদের প্রশিক্ষণ, মাছ চাষের আধুনিক উপকরণ, পানির মান পরীক্ষার যন্ত্র, এরেটর মেশিন, ইনসুলেটে ফিস বক্সসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে তাড়াশ উপজেরা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানান, সরকার গৃহীত ব্যবস্থায় দরিদ্র সুফলভোগীরা মাছ চাষ করে তাদের জীবন মানের পরিবর্তন আনছেন।
নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের পরিচালক শহিদুল ইসলাম বলেন, ২০২৪-২০২৫ অর্থ বছরে তাড়াশ উপজেলায় পুরাতন ও ভরাট হয়ে যাওয়া মাছ চাষের অনুপযোগী ১৯ টি পুকুর সংস্কার করা হয়েছে। প্রকল্পের ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী তাড়াশ উপজেলা মৎস্য অধিদপ্তর সুষ্ঠভাবে খনন কাজ সম্পুন্ন করেছে। ফলে পুকুর পাড়ে বসবাসকারী আদিবাসীসহ দরিদ্র সুফলভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর