রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

জনসমুদ্রে রূপ নিলো গোলাপগঞ্জ, নেতৃত্বে এমরান আহমদ চৌধুরী বিএনপির বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ইকবাল হোসেন মামুন- সিলেট:-
সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ধানের শীষ বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

গণসংযোগে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী দলে দলে অংশ নেন গোলাপগঞ্জ এমসি মাঠে। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

এসময় এমরান আহমদ চৌধুরী বলেন,
“গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি মাঠে আছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো।”

তিনি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়দের মতে, এটি ছিল গোলাপগঞ্জের ইতিহাসে অন্যতম বৃহৎ ও প্রভাববিস্তারী রাজনৈতিক গণসংযোগ, যা বিএনপির সাংগঠনিক শক্তির প্রমাণ রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর