রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভুমি দস্যুর হয়রানিতে নিরীহ কৃষক নুর মোহাম্মদ পরিবারসহ বিপর্যস্ত

প্রতিবেদকের নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিরীহ কৃষক নুর মোহাম্মদ পরিবারসহ ভূমি দস্যু ইসমাইল আমিনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নুর মোহাম্মদ জানান, প্রায় ১৬-১৭ বছর আগে শ্বশুরবাড়ির আত্মীয়দের কাছ থেকে তিনটি দলিলের মাধ্যমে মোট ৪১ শতক (২৪+১০+৭ শতক) জমি ক্রয় করে তিনি ওই স্থানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।

তিনি আরও জানান, বাড়িতে প্রবেশের জন্য কোনো রাস্তা না থাকায় তার সন্তানদের স্কুল-মাদ্রাসায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় নিজ ক্রয়কৃত জমির অংশে রাস্তা নির্মাণ করতে গেলে ভূমিদস্যু ইসমাইল আমিন সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর হামলা চালায়।

নুর মোহাম্মদ অভিযোগ করেন, ইসমাইল আমিন একটি ভুয়া দলিল তৈরি করে তার ক্রয়কৃত জমিতে মালিকানা দাবি করেন, যা সম্পূর্ণ বেআইনি। পরবর্তীতে এলাকায় সালিশ বৈঠক হলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জমির কাগজপত্র যাচাই করে নুর মোহাম্মদের পক্ষে মৌখিক রায় দেন।

তবে রায়ের পর পুনরায় রাস্তার কাজ শুরু করলে ইসমাইল আমিন আবারও সন্ত্রাসী বাহিনী দিয়ে তার পরিবারের উপর হামলা চালায়।

নিরুপায় নুর মোহাম্মদ বলেন,

“আমি একজন সাধারণ কৃষক। বহু কষ্টে এই জমি কিনেছি। এখন সেটাতেই শান্তিতে থাকতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ—এই ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

স্থানীয় এলাকাবাসীও নুর মোহাম্মদের দাবির সত্যতা নিশ্চিত করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর