রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

প্রচারে এগিয়ে তালমের রেজাউল মাস্টার।

প্রতিবেদকের নাম / ২১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন মোঃ রেজাউল করিম সরকার (রেজাউল মাস্টার)। এ উপলক্ষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
তিনি বলেন, জনগণের সেবা করার প্রতিশ্রুতি নিয়েই তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবার তালম ইউনিয়নের মানুষের সেবায় কাজ করে আসছে। তার বড় দাদা মৃত ডা. আয়েন উদ্দিন সরকার টানা ২২ বছর, দাদা মৃত আলহাজ্ব বয়েন উদ্দিন সরকার ৮ বছর এবং বড় আব্বা আলহাজ্ব মোঃ আবুল কাসেম সরকার ১০ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রেজাউল মাস্টার আরও বলেন, সেই ধারাবাহিকতায় তিনি ১ নং তালম ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জবাবদিহিমূলক সমাজে পরিণত করতে কাজ করতে চান। পাশাপাশি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন।
তিনি বলেন, “একটি সুন্দর ও মডেল ইউনিয়ন গঠনে তরুণ প্রজন্মকে সামনের সারিতে নিয়ে আসা আমাদের নাগরিক দায়িত্ব।”
এসময় তিনি দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ১ নং তালম ইউনিয়নের সকল মানুষের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর