বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিলের দাবি ‘ঠিক নয়’: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদকের নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১০টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে—সামাজিক মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের এমন দাবি ‘পুরোপুরি সঠিক নয়’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সঙ্গে একটি মাত্র চুক্তি বাতিল করেছে। এটি ছিল ভারতীয় ঋণে টাগবোট (জাহাজ টানার নৌযান) কেনার চুক্তি। এছাড়া আরও কিছু প্রকল্প ও চুক্তি পর্যালোচনার আওতায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং বাকিগুলোও বিবেচনাধীন।

পোস্টে চুক্তিগুলোর নামও উল্লেখ করে বলা হয়, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।”

তবে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ পর্যন্ত শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে, বাকিগুলো এখনো পর্যালোচনার পর্যায়ে আছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে অন্যান্য চুক্তিও পর্যালোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর