শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নেছারাবাদে মাহমুদ হোসেনের নেতৃত্বে পালিত হলো “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস”

প্রতিবেদকের নাম / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর ২ আসনের নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অত্যান্ত সুশৃঙ্খলভাবে পালিত হলো “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস”। দিবসটি পালনের কর্মসূচি হিসেবে পিরোজপুর ২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব মাহমুদ হোসেনের নেতৃত্বে ও সমর্থনে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি ৮ নভেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে স্বরুপকাঠি পৌর এলাকা সহ প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় উল্লেখযোগ্য বক্তব্য রাখেন – নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ইমাম উদ্দিন তালুকদার, নেছারাবাদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আমিনুল ইসলাম মিজান,
পৌর কাউন্সিলর, মালেক মিয়া মামুন সরদার প্রমুখ।

ইমাম উদ্দিন তালুকদার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা নেছারাবাদ বিএনপি সবসময় দলের হয়ে ধানের শীষের হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত ও জোড়ালো ভাবে সুসংগঠিত হয়ে কাজ করে যাচ্ছি। জননেতা জনাব মাহমুদ হোসেনের নেতৃত্বে আমরা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ধানের শীষের পক্ষে বিগত দিনে দলীয় কার্যক্রম পরিচালনার করেছি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।

ইমাম তালুকদার আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের নেতা জনাব মাহমুদ হোসেনকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

তিনি আশা প্রকাশ করে বলেন, তফসিল ঘোষণার পর দেশনায়ক তারেক রহমান যাচাই বাছাই করে আমাদের জননেতা জনাব মাহমুদ হোসেনকে মুল্যায়ন করবেন এবং চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করবেন। তবে দেশনেত্রী ও মা সমতুল্য বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যাকেই চুড়ান্ত মনোনয়ন দেবেন তার সাথেই আমরা একটি গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ধানের শীষকে বিজয়ী করে দেশকে একটি বহুদলীয় গনতান্ত্রিক রাষ্ট্র উপহার দেবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর