মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

সিরাজগঞ্জের তাড়াশে ধানের শীষ মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে যুবদলের প্রচারণা ও মিছিল।

প্রতিবেদকের নাম / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হকের পক্ষে যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শাহ আলম ফকিরের নেতৃত্বে মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ফকির মার্কেটে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের ভাতিজা ও রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. তারেক, পিএম নজরুল ইসলাম প্রমুখ সহ আরও অনেকে।

বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আরও বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর