রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মহম্মদপুরে উদ্যোক্তার লেবু বাগানে শত্রুতামূলক অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া গ্রামে স্থানীয় উদ্যোক্তা মোঃ মহী উস সগীরের চায়না–৩ জাতের লেবু বাগানে শত্রুতামূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (২১ নভেম্বর) দিবাগত রাতের যে কোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রায় ১ একর আয়তনের বাগানের উত্তর-পূর্ব পাশের বাঁশের বেড়ায় আগুন ধরিয়ে দেয়।

হঠাৎ লাগা এই আগুনে বাগানের বেড়ার একটি বড় অংশ পুড়ে গেছে এবং বেশ কয়েকটি লেবু গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো বড় ধরনের আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাগান মালিক মোঃ মহী উস সগীর অভিযোগ করে বলেন,
“এটি সম্পূর্ণ শত্রুতামূলক ঘটনা। গ্রাম্য রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে আমাকে উদ্যোক্তা হিসেবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই বাগানে আগুন দেওয়া হয়েছে। এর সঙ্গে চুরি বা অন্য কোনো উদ্দেশ্য জড়িত নয়।”

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। এদিকে অগ্নিসংযোগের কারণ, সংশ্লিষ্টতা ও দায়ীদের পরিচয় উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর