শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার (জিও-এনজিও) মধ্যে নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কারিতাস রাজশাহী বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
পত্মীতলা এরিয়ার টিসিআরপি প্রকল্পের ফিল্ড এনিমেটর মি. সলোমন হাঁসদা সঞ্চালিত সভায় বক্তব্য দেন—
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ,
মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন,
তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ,
কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক এনিমেটর মিস লিনা বিশ্বাস,আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য,
জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. আগষ্টিন রাতিয়া নুনিয়া প্রমুখ।

সভায় কারিতাসের প্রতিনিধিরা এলাকা ভিত্তিক বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম হাত-পা সংযোজন,ট্রাইসাইকেল ও শ্রবণযন্ত্র বিতরণ,স্বাস্থ্যসেবা প্রদান,পুষ্টিকর খাবার সহায়তা,নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ।

সভায় অংশগ্রহণকারীরা জিও-এনজিও সমন্বয়ের মাধ্যমে তাড়াশ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয়ে মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর