বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সন্দ্বীপে মরহুম আবুল বাশারের স্মরণে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রতিবেদকের নাম / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: মরহুম আবুল বাশারের স্মরণে সন্দ্বীপে আয়োজিত ঘরোয়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল রাতে সন্দ্বীপ পৌরসভা ৭নং ওয়ার্ডের আমিনুল্লাহ হাজী সড়ক সংলগ্ন মাঠে মরহুম আবুল বাশারের ছেলে হাসানের পৃষ্ঠপোষকতায় এবং ডা. মামুনের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নাঈম ফুটবল একাদশ ও আইলাইন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য থাকায় খেলার ফলাফল নির্ধারণ করা হয় পেনাল্টি শুটআউটের মাধ্যমে। টাইব্রেকারে নাঈম ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আমিন, পৌরসভা যুবদল নেতা মীর কামরুল হাসান, যুবদল নেতা মো রায়হান, আব্দুল কাদের টিটু,পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক এ এম মাসুদ ও ধারাভাষ্যকার হিসেবে আরপিএল টিভির আমিনুল ইসলাম রিয়াদ সহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মরহুম আবুল বাশারের স্মৃতিকে সম্মান জানাতে এবং এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর