সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

তাড়াশে প্রতীমা ভাংচুর গ্রেফতার ১

প্রতিবেদকের নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে একটি পুজামন্ডপে স্বরস্বতী প্রতীমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান।
গতকাল শনিবার সকালে পৌর শহরের ঘোষপাড়া মহল্লার সঞ্জিত কর্মকারের বাড়ির সামনের মন্ডপে ওই প্রতীমা ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল মালেক মানের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়ারা জানিয়েছেন, উপজেলার মাগুড়া গ্রামের মোজদার হোসেনের ছেলে আব্দুল মালেক শনিবার সকালে ওই পুজা মন্ডপে ঢুকে মন্ডপের বেদীতে রাখা স্বরস্বতী প্রতীমা (মূর্তি) ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর লাঠি দিয়ে আঘাত করে ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সিসি ক্যামেরার ফ্রুটেজ দেখে আব্দুল মালেককে পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। অভিযুক্ত মালেকের বাবা মোজদার হোসেন জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। তাই এমন ঘটনা ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর