রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম / ২২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জোড়পূর্বক অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃপস্পতিবার রাতে উপজেলার চকজয়কৃষ্ণপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী জাবেদ আলী শুক্রবার সকালে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চকজয়কৃষ্ণপুর মৌজায় ৮৩ শতাংশ ফসলী জমি জাবেদ আলী গং ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু ঘটনার দিন একই গ্রামের বক্কার আলী, তফের আলী, নাসির উদ্দিন, ফরিদ, মানিক ও সবুজ নামের ৬ ব্যক্তি সংঘবদ্ধ হয়ে উক্ত জমির ২০ শতাংশের মালিকানা দাবী করে ধান কেটে নেয়।
এ ব্যাপারে জমির মালিক জাবেদ আলী বলেন, আমরা লোক মারফত জানতে পেরে ধান কাটাতে নিষেধ করলে উক্ত ব্যক্তিগণ দেশীয় অস্ত্র, কাঁচি, হাসুয়া, বাশেঁর লাঠি নিয়ে আমাদের আক্রমন করে। আমরা জীবন রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করি।
অভিযুক্ত বক্কার আলী, তফের আলী ও নাসির উদ্দিন জানান, জাবেদ আলী গং জমিটি ভোগদখল করলেও সেটি আমাদের দাদীর সম্পত্তি। তাই আমরা ধান কেটে এনেছি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর