মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩৫ পরিবার পেল ২৭০০ হাঁস

আক্কাছ ইসলাম / ২৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে ১৩৫ পরিবারের মাঝে ২ হাজার ৭০০ হাঁস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১৩৫ টি পরিবারের মাঝে ২০ টি করে মোট ২ হাজার ৭০০ হাঁস বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম.আনোয়ারুল হক,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মো: আমিনুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহম্মেদ প্রমূখ।
এ সময় রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, চলনবিল অধ্যূষিত তাড়াশ উপজেলায় হাঁস পালনের জন্য উপযোগী। বোরো ধান কাটার ভরা মৌসুমে জমিতে ঝড়ে পড়া ধান খেয়েই হাঁস বেড়ে ওঠতে পারবে। আপনরা যত্ন সহকারে এ গুলোর দেখভাল করবেন। প্রাণীসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ নেবেন। হাঁস গুলো আপনাদের ভাগ্য উন্নয়ন সহায়তা করবে। এক সময় এ গুলো বৃদ্ধি পেয়ে আপনাদের প্রতিটি বাড়িতে হাঁসের খামার গড়ে উঠবে। আপনাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর