রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

থানায় অভিযোগ দায়ের তাড়াশে জমি-জমা বিরোধের জেরে বাড়িতে হামলা ও লুটপাট

প্রতিবেদকের নাম / ৩৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নজিবর নামের এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর, গাছ পালা কর্তন, মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই কৃষকের প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই কৃষক তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার সকাল সাড়ে ৫ ঘটিকায় উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাটাবাড়ি মৌজায় ৩০ শতক জমি নিয়ে ঈশ্বরপুর গ্রামের কৃষক নজিবর রহমানের সাথে পার্শ্ববর্তি গুরুদাসপুর উপজেলার বাহাদুর পাড়া (শিকারপাড়া) গ্রামের আব্দুল ছাত্তার মন্ডল ও আমির হোসেন মন্ডল গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যা নিয়ে আদালতে উভয় পক্ষের মামলা চলমান রয়েছে। ওই বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে আব্দুল ছাত্তার মন্ডলের নেতৃত্বে ৪৫ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড়, করাত, হাতুড়ী, শাবল ও হাসুয়া নিয়ে নজিবরের বাড়িতে হামলা চালায়। প্রথমে বাড়ির আঙ্গীনায় ১২ টি ফলন্ত লিচু গাছ, ১০ টি আম গাছ, ৫০ টি সুপারী গাছ কেটে ফেলে। পরে বাড়িতে প্রবেশ করে লোকজন তাড়িয়ে দিয়ে ঘরে ঢুকে ভাংচুর চালায়। এ সময় ঘরে থাকা ৪ বস্তা চাল, ৯ মন সরিষা, ১৫ মন রসুন, সাড়ে ৪ লাখ নগদ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর