মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

তাড়াশে ভ্যান চালকের লাঠির আঘাতে কৃষক নিহত

আক্কাছ ইসলাম / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অন্যের জমির উপর দিয়ে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে.না পেয়ে ক্ষীপ্ত হয়ে ভ্যান চালকের লাঠির আঘাতে সাইদার রহমান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইদার রহমানের ছেলে রফিকুল ইসলামও গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌপাকিয়া গ্রামে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ভ্যান চালক আনিসুর রহমান (২৫) একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে সাইদার রহমানের ফসলী জমির উপর দিয়ে দীর্ঘদিন ধরে ভ্যান চলাচলের রাস্তা দাবী করে আসছিলেন। কিন্তু জমির মালিক কৃষক সাইদার রহমান তাতে সম্মত না হওয়ায় উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয়ের মধ্যে বাগবিতান্ডা শুরু হয়্। এক পর্যায়ে আনিসুর রহমান বাঁশের লাঠি দিয়ে সাইদার রহমানের মাথায় আঘাত করেন এবং তার ছেলে রফিকুল ইসলালের অন্ডোকোষে আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় এলাকাবাসি তাদের উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেয়ার পথে সাইদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনা স্থাল থেকে সাইদার রহমান নামক ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর