সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

তাড়াশে নিত্য শিল্পীকে গণধর্ষণ গ্রেফতার ১

আক্কাছ ইসলাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে সাদারানী সাথি (২০) নামের এক নিত্য শিল্পী গণধর্ষণের শিকার হয়েছেন। এ অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ রফিকুল ইসলাম নামক একব্যক্তিকে গ্রেফতার করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তালোম ইউনিয়নের রানীহাট গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপ কর।
মামলা সূত্রে জানা গেছে বগুড়াা জেলার শেরপুর এলাকায় বসবাসরত ওই নিত্য শিল্পী উপজেলার রানীহাট এলাকায় এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আসেন। ঘটনার রাতে রানিহাট গ্রামের কফিল উদ্দিন, দেওড়া গ্রামের রফিকুল ইসলাম ও এনামুল হক এনা সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন ওই নৃত্য শিল্পী কে রানিহাট হাই স্কুল মাঠে গণধর্ষণ করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার ওসি (তদন্ত) রূপ কর জানান, শুক্রবার দিবাগত রাতে মামলা হলে শনিবার ভোরে রফিকুল ইসলাম নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামীদেরও গ্রেফতার প্রচেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর