রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে সম্পত্তির বিরোধের জেরে কলেজ ছাত্রসহ দুই জনকে পিটিয়ে গুরুত্বর আহত

আক্কাছ ইসলাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্রসহ দুই জনকে পিটিয়ে গুরুত্বর আহতকরা হয়েছে। আহতরা হলেন মো. সাব্বির হোসেন ও রবিন হোসেন। আহতদের প্রথমে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার সগুনা ইউনিয়নের পতিরামপুর গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলী হাসানের সাথে বাধন সরকার গংদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় বাধন গংদের লোকজন হাসান আলীর কলেজ পড়–য়া ছেলে মো. সাব্বির হোসেন ও তার চাচাতো ভাই রবিন হোসেনকে মারধর করে আহত করে।
রবিবার সকালে তারা আইনগত সহায়তা ও উন্নত চিকিৎসার জন্য বের হলে উপজেলার বারুহাস বাজারে তাদের উপর আবারও আক্রমন করা হয়। এ সময় পতিরামপুর গ্রামের বাধন, রাজ, নয়ন, অনিক, খায়রুল, শ্যামল, আলিফ, আলহাজ্ব ও রাব্বি সরকার লাঠি শোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এতে মো: সাব্বির হোসেন ও রবিন হোসেন গুরুত্বর আহত হলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎক মূমুর্ষ অবস্থায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর