সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ২৪ ঘন্টায় আটক ৬৫ 

প্রতিবেদকের নাম / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরসহ দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর জেলায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।
আটকদের মধ্যে সর্বাধিক গাজীপুর জেলার ৫ থানায় আটক হয়েছে ৪০ জন এবং মহানগরীর ৮ থানার মধ্যে ৭ থানায় আটক করেছেন ২৫ জন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। তাদের সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

এদিকে গাজীপুর মহানগরীর ৮টি থানার মধ্যে টঙ্গী পূর্ব ও পূবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর থানায় ৪ জন এবং কাশিমপুর থানায় ৪ জন আটক হয়েছেন।

রোববার আরও ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর