বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমীতে মা সমাবেশ ও ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমী স্কুলে অনুষ্ঠিত হলো মা সমাবেশ এবং ২০২৬ সালের কোমলমতি শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন।

গতকাল (মঙ্গলবার) সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি শিশুদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা অপরিসীম। শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানালেই চলবে না, সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই সবচেয়ে জরুরি। এ কাজে ‘মা’ ই হলো শিশুর প্রথম ও প্রধান শিক্ষক।”

তিনি আরও বলেন, “বর্তমানে মোবাইল, টিকটকসহ নানা ধরনের অপসংস্কৃতি শিশুদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অভিভাবকদের সচেতন হতে হবে।”

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

* শফিকুল ইসলাম ডাবলু – সাধারন সম্পাদক, ভেড়ামারা পৌর বিএনপি
* ইমদাদুল ইসলাম বিশ্বাস – সমাজসেবা কর্মকর্তা, ভেড়ামারা উপজেলা
* আলহাজ হাসানুজ্জামান খসরু – প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আলহেরা মডেল একাডেমী ও বাংলা একাডেমির জীবন সদস্য
* আমিনুল ইসলাম – ম্যানেজার, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ভেড়ামারা
* সাংবাদিক রেজাউল করিম (যুগান্তর), হেলাল মজুমদার (সীমান্ত কথা), সাংবাদিক শাহ্ জামাল (ল্যাব এইড ডায়গনস্টিক সেন্টার) প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ।

সমাবেশ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে লাল ফিতা কেটে নতুন শিক্ষাবর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে কোমলমতি শিক্ষার্থীদের ফুল দিয়ে নতুন ক্লাসে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর