শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে ঝড়ে গাছের ডাল পরে প্রধান শিক্ষক নিহত

প্রতিবেদকের নাম / ২৬২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫

তাড়াশ উপজেলা প্রকিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের সময় বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে চাপা পড়ে আরশেদুল ইসলাম রিন্টু নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি তাড়াশ পৌর এলাকার সোনা পাতিল মহল্লার মৃত আজগর আলী আকন্দের ছেলে ও সোনা পাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (৬ জুন) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটেছে উপজেলার সোনা পাতিল গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সোয়া নয়টার দিকে ঝড় ও বৃষ্টিপাত শুরু হলে ওই শিক্ষক ঝড়কে উপেক্ষা করে, ইদের বাজার নিয়ে তাড়াশ সদর থেকে মোটর সাইকেল যোগে, তাড়াশ সলঙ্গা আঞ্চলিক সড়ক ধরে নিজ বাড়িতে ফিরছিলেন। সোনাপাতিল ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ে একটি ইউক্যালিপটাস গাছের ডাল তার মাথার উপর ভেঙে পড়ে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আপেল মাহমুদ বলেন, ইদ উৎসবের একদিন আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে হতবাক করেছে। আমরা তার পারলৌকিক শান্তি কামনা করছি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর