শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মাগুরা যুব উন্নয়ন উপপরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের হাজিরা দেখিয়ে টাকা আত্মসাৎ, ক্রীড়াঙ্গনে বড় ধরনের অনিয়ম ও কমিটি গঠনসহ নানা কর্মকাণ্ডের নেপথ্যে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।

ই-লার্নিং এন্ড আর্নিং কোর্সে ভর্তির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে স্বজনপ্রীতির মাধ্যমে গত ব্যাচের (তৃতীয় ব্যাচ) ভর্তি পরীক্ষা ও ভাইভায় অংশ নেওয়া ৫০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ জনকেই তার সুপারিশে নির্বাচিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে চতুর্থ ব্যাচেও একই ধরনের সুপারিশ ও অনিয়মের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এমনকি তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরাও স্বীকার করেছেন—তারা সবাই সুপারিশের মাধ্যমে ভর্তি হয়েছেন। সাংবাদিক আল আমিন এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী বলে জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, এসব সুপারিশ কি শুধু ব্যক্তিগত প্রভাব খাটিয়ে করা হচ্ছে নাকি টাকার বিনিময়ে ঘটছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এ বিষয়ে উপপরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের বক্তব্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর