রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে বৃষ্টি হ‌লেই জলাবদ্ধতা, ভোগান্তিতে হাজারো মানুষ

প্রতিবেদকের নাম / ৪৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ঝন্টু, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃসিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ভোগান্তিত পোহা‌তে হয় হাজারোও মানুষ‌ের। অপরিকল্পিত উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে প্রতিবারই এসব এলাকার বা‌সিন্দারা পরড়ছেন ‌সিমাহীন দুর্ভোগে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের প্রফেসরপাড়াসহ বেশ কিছু নিচু এলাকায় হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দু‌র্ভোগ দীর্ঘ সময় পর্যন্ত পোহাতে হয়।
স্থানীয়রা জানান, পৌর এলাকার বিভিন্ন সড়কে নতুনভাবে উন্নয়ন কাজ হলেও ড্রেনেজ ব্যবস্থা না রাখায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। পানি নামার পথগুলো সিমেন্টে বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। ফলে এই প‌থে চলাচল করা সাধারণ মানুষ পড়‌ছে চরম বিপাকে। বি‌শেষ ক‌রে স্কুলগামী শিশুরা পড়‌ছে বে‌শি বিপা‌কে। প্রফেসরপাড়ার বাসিন্দা মহাসিন আলী বলেন, আমার বাড়ি থেকে সোনালী বাংক পর্যন্ত পুরো গলি হাঁটু পানিতে তলিয়ে যায়। পানি যাওয়ার কোনো ড্রেন নেই। পৌরসভা থে‌কে নতুন রাস্তা করা হ‌লেও পানি নে‌মে যাওয়ার ব্যবস্থা রাখা হয়‌নি তাই অল্প বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। এ সম‌য়ে বাচ্চা‌দের স্কুলে পাঠানোও রিস্ক হয়ে যায়।বারবার একই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবীও জানান।
তাড়াশ পৌরসভার প্রশাসক ও উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এ. জেড. এম নাহিদ হোসেন জানান, প্রফেসরপাড়াসহ কিছু এলাকায় মাটি পরিষ্কার করা হয়েছে। তবে পুরানো ও অপরিকল্পিত বাড়িঘরের কারণে পানি নামার জায়গা নেই। যেখানেই খবর পাচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর