সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সিরাজগঞ্জে মহাসড়কে আলো‌চিত সেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রেজাউল করিম ঝন্টু, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জে মহাসড়কে গভীর রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর কম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর কম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে জানান, গত কাল সোমবার সন্ধ্যায় আলো‌চিত এই ডাকা‌তির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলীর ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহীদ আলীর ছেলে মো. শাহা (২৯)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৩ অক্টোবর গভীর রাতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনার ঘটে। এতে নারীসহ ৫ জন আহত হন। দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪-১৫ জনের একটি ডাকাত দল প্রাইভেটকারটি ভাংচুর ও যাত্রীদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ৫ অক্টোবর পুলিশ বাদী হয়ে যমুনা সেতু থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সোমবার সন্ধ্যায় মহাসড়কের কড্ডা মোড় ও সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়। পরে প্রাইভেটকারে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের যমুনা সেতু থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে ১৫টি এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর