মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠক

প্রতিবেদকের নাম / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) দিনভর বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিকেলের এই বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়াও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে অংশ নেন।

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক:

প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সনদের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন।

জানা গেছে, ১৭ অক্টোবর এই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও কয়েকটি রাজনৈতিক দলের সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদে আপত্তির (নোট অব ডিসেন্ট) বিষয়গুলো নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এই জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, আগামী ১৭ অক্টোবর উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর