রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃতি ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো ……. ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেকুয়ায় মৎস্য প্রজেক্টে ডাকাতির চেষ্টা,গুলিসহ অস্ত্র,আটক ২ আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে মিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত তাড়াশে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী। Vegasino Casino: Quick Spin, Quick Wins for the Hustler

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী।

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত কমলা বাগান ত্রিপুরা পাড়া যাওয়ার পথে দীর্ঘদিন ধরে তিনটা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়া অবস্থায় রয়েছে। এতে করে যেকোনো সময় কালবৈশাখী ঝড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, খুঁটিটি ধীরে ধীরে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঝড়-বৃষ্টি বা দমকা হাওয়ার সময় এটি ভেঙে পড়ে সড়কে চলাচলকারী মানুষ কিংবা পাশের বসতঘরে আঘাত হানতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবারি প্রেমুজ ত্রিপুরা বলেন, অনেক দিন ধরে খুঁটি তিনটা এভাবে হেলে আছে। আমরা বারবার বিষয়টি জানালেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করতে ভয় লাগে।

পাড়ার আরেক বাসিন্দা রোজী ত্রিপুরা বলেন, শিশুরা স্কুলে যাওয়া-আসার সময় একমাত্র পথ হওয়ায় এই পথ ব্যবহার করে যেতে হয়। যে কোনো সময় খুঁটি পড়ে বড় দুর্ঘটনা হতে পারে। আমরা দ্রুত এটি মেরামত বা নতুন খুঁটি স্থাপনের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরাও দেখছি। তবে আমাদের স্যারকে জানালে ভালো হয়।
এই নিয়ে থানচি উপজেলায় দায়িত্বরত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সবুজ ঘোষ বলেন, হেলে পড়া বৈদ্যুতিক খুঁটির বিষয়টি এর আগে কেউ আমাকে অবগত করেননি। আমি আজকেই দেখার জন্য লোক পাঠাবো। দ্রুত সময়ের মধ্যে খুঁটিটি মেরামত বা প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং এলাকাবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর