সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ:সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় র‌্যাব-১২ এর অভিযানে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস দল ১২ নভেম্বর (মঙ্গলবার) রাত ১টা ৩০ মিনিটের দিকে বগুড়া-ঢাকাগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক পরিবহনের দায়ে দুজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ জুলহাস মিয়া (৪৮), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-আকালুর ভিটা, নাগেশ্বরী পৌরসভা, কুড়িগ্রাম।২। মোঃ আলতাব হোসেন (৪৮), পিতা-মৃত আজিতুল্লাহ, সাং-মালভাঙ্গা (ভাই ভাই মোড়), থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।র‌্যাব-১২ জানিয়েছে, “মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর